News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কয়েকটি বহুজাতিক কোম্পানির সঙ্গে বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন, পর্যটন, আতিথেয়তা সহ সাত ক্ষেত্রে অসম সরকারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
Image

কয়েকটি বহুজাতিক কোম্পানির সঙ্গে বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন, পর্যটন, আতিথেয়তা সহ সাত ক্ষেত্রে অসম সরকারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার উপস্থিতিতে সাতটি ক্ষেত্রের উন্নয়নে কয়েকটি বহুজাতিক কোম্পানির সঙ্গে অসম সরকারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার জনতা ভবন (অসম সচিবালয়)-এ রাজ্যের দক্ষতা বিকাশ, বিদ্যুৎ, পৰ্যটন এবং আতিথেয়তা খণ্ডের সামগ্ৰিক উৎকৰ্ষ সাধন এবং সম্ভাবনাদির সঠিক ব্যবহারের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তি। অসম দক্ষতা বিকাশ অভিযানের সঙ্গে মাইক্ৰোসফট, গুগল ইন্ডিয়া প্ৰাইভেট লিমিটেড, এলঅ্যান্ডটি এবং হেল্থকেয়ার সেক্টর স্কিল কাউন্সিল (এইচএসএসসি)-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলি আগামী দিনে অসমের যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, নিয়োগযোগ্য, উপযুক্ত প্ৰশিক্ষণের জন্য পরিকাঠামো এবং নিৰ্মাণ খণ্ডের অধীনে গ্ৰিনফিল্ড প্ৰকল্পগুলি রূপায়ণে গুরুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ করবে।

এছাড়া নিয়োগ ও কারিগরি প্ৰশিক্ষণ বিভাগের সঙ্গে Naukri.com নামের জনপ্ৰিয় ইনফো এজ (ইন্ডিয়া) লিমিটেডের সঙ্গেও একটি সমঝোতা চুক্তিত স্বাক্ষরিত হয়েছে আজ। এই চুক্তির বলে ডিজিটাল মাধ্যমে নিজের প্ৰোফাইলগুলি অনলাইন মাধ্যমে নিয়োগ প্ৰদানকারীদের আকৰ্ষিত করার সুযোগ প্ৰদান করবে। অন্যদিকে বিদ্যুৎ খণ্ডে আশার আলো দেখিয়ে আজ নবীকরণযোগ্য বিদ্যুৎ প্ৰকল্প বিকাশের লক্ষ্যে এসজেভিএনএল গ্ৰিন এনাৰ্জি লিমিটেডের সঙ্গে এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাছাড়া অসম পৰ্যটন উন্নয়ন নিগম লিমিটেড, ভারত সরকারের দক্ষতা বিকাশ, শিল্পোদ্যোগ মন্ত্ৰালয় এবং টাটা কমিউনিটি ইনিশিয়েটিভ ট্ৰাস্টের টাটা স্ট্রাইভ স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে আতিথ্য পরিষেবা প্ৰদানের ক্ষেত্ৰে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎকৰ্ষ কেন্দ্ৰ বিকাশের জন্য অন্য এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ।

আজকের এতগুলো সমঝোতা চুক্তির পর প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা বলেন, আজ যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে, সেগুলি রাজ্যের সামগ্ৰিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ করবে। পাশাপাশি অৰ্থনৈতিক বিকাশের কেন্দ্ৰ হিসেবে উত্তর-পূৰ্বাঞ্চলকে গড়ে তুলতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর স্বপ্নকে সাকার করার ক্ষেত্ৰেও সহায় করবে চুক্তিগুলি।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিষদীয় তিন মন্ত্ৰী যথাক্রমে জয়ন্তমল্ল বরুয়া, নন্দিতা গারলোসা ও সঞ্জয় কিষাণ এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ আধিকারিক ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top