News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে দূর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
Image

কুমারঘাটে দূর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ শনিবার গভীর রাতে কুমারঘাট পেট্রোল পাম্পের সামনে বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন সমীর ভৌমিক নামে ৩৪ বছরের এক যুবক৷ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷
রাতেই তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসার পর রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে ঐ যুবক৷ এইদিন ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ এইদিকে মৃত যুবকের বোন জিবি হাসপাতালে দাড়িয়ে দাবি করেন বাইক দুর্ঘটনায় ওনার ভাইয়ের মৃত্যু হতে পারে না৷ ওনার ভাইয়ের মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ তিনি আরও বলেন ওনার ভাইয়ের সাথে বেশকিছু নগদ অর্থ রয়েছে৷ হয়তো সেই নগদ অর্থের জন্য ওনার ভাইকে হত্যা করা হয়েছে৷

Releated Posts

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top