News Flash

  • Home
  • খেলা
  • লিটন, নারায়ণের জোড়া হ্যাটট্রিক, আন্তঃঅফিস ফুটবলে কৃষিদপ্তর ফাইনালে
Image

লিটন, নারায়ণের জোড়া হ্যাটট্রিক, আন্তঃঅফিস ফুটবলে কৃষিদপ্তর ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। লিটন, নারায়ণের জোড়া হ্যাটট্রিক। দুর্দান্ত জয় ছিনিয়ে এগ্রিকালচার রিক্রিয়েশন ক্লাব আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছুলো। আট গোলে পর্যুদস্ত শ্রম দপ্তর রিক্রিয়েশন ক্লাবের বিদায়। বৃহস্পতিবার থেকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পাঁচদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট এবার নাইন-এ-সাইড হলেও উৎসাহ ও উদ্দীপনায় তেমন কোনও ঘাটতি ছিল না‌। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দপতন ঘটিয়েছে সেটেলমেন্ট রিক্রিয়েশন ক্লাবের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে পারেনি বলে কার্যত, রেফারি শেষ পর্যন্ত পূর্ত দফতর রিক্রিয়েশন ক্লাবকে ওয়াক ওভার হিসেবে জয়ী বলে ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আগামীকাল গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব এবং সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। বিকেল তিনটায় ম্যাচ শুরু হবে। এদিকে, আজ, বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এগ্রিকালচার রিক্রিয়েশন ক্লাব ৮-০ গোলের বিশাল ব্যবধানে শ্রম দপ্তর রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। বিজয়ী দলের পক্ষে লিটন মজুমদার এবং নারায়ণ দেবনাথ অনেকটা ছক কষে পরপর তিনটি করে গোল করে জোড়া হ্যাট্রিকের মাধ্যমে দারুন প্রতিভার পরিচয় দিয়েছে। এছাড়া, কৌশিক দেবনাথ ও প্রদীপ সিনহা একটি করে গোল করেন। বিজয়ী দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, হরি শর্মা, সুকান্ত দত্ত ও বিশ্বজিৎ দাস। উল্লেখ্য, ম্যাচ শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণপদ সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা ইন্টার অফিস স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বলা বাহুল্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর বেলা তিনটায়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সাফল্যমন্ডিত করে তোলার জন্য আন্তঃ অফিস স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব চ্যাটার্জী সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top