News Flash

  • Home
  • প্রধান খবর
  • গ্রেফতারি মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডি হেফাজতেই মানিক ভট্টাচার্য
Image

গ্রেফতারি মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডি হেফাজতেই মানিক ভট্টাচার্য

কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও শেষরক্ষা হল না। আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যকে। তবে হস্তক্ষেপ না করলেও মানিক ভট্টাচার্যের করা মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে রক্ষাকবচ থাকায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ থাকলেও মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে বেশ বেগ পেতে হয় ইডিকে। অবশেষে আদালতের নিষেধাজ্ঞার মেয়াদ উত্তীর্ণ হতেই সোমবার মধ্যরাতে মানিকবাবুকে গ্রেফতার করে ইডি।

তাঁর আইনজীবী মুকুল রোহতগী এই গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দ্রুত শুনানির আরজি জানান। কিন্তু তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালত। এই মামলায় বুধবার শীর্ষ আদালত ইডিকে নোটিস দিতে বলেছে বলে খবর। আগামী শুক্রবার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা। এদিকে মঙ্গলবার ইডি হেফাজতে ভাল করে ঘুম হয়নি মানিকবাবুর। বিশেষ কিছু খাননি, এমনটাই খবর।

প্রসঙ্গত, জুন মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের তদন্ত শুরু হয়। সেই সূত্রে ধরেই একের পর এক গ্রেফতারি হয়েছে। সেই তালিকায় জুড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top