News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab Deb :শান্তিরবাজারে দুলাল দেবনাথের স্মরণ সভায় অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

Biplab Deb :শান্তিরবাজারে দুলাল দেবনাথের স্মরণ সভায় অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ অক্টোবর৷৷ বিজেপির উদ্যোগে বীরচন্দ্র নগরে শহীদ দুলাল দেবানাথের স্মরণ সভার আয়োজন করা হয়েছে৷ ১৯৮৮ সালের ১২ ই অক্টোবর বীরচন্দ্র মনুতে সি পি আই এম এর হাতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন তৎকালিন কংগ্রেস কর্মী দুলাল দেবনাথ৷  বিগত সি পি আই এম আমলে শহীদ দুলাল দেবনাথকে কোনো প্রকার প্রাধান্য দেওয়া হয়নি৷  রাজ্যে পালা বদলের পর বীরচন্দ্র নগরে যথাযথ মর্যাদার সহিত শহীদ কংগ্রেস কর্মী দুলাল দেবনাথের স্মরণসভার আয়োজন করা হচ্ছে৷  বুধবার যথাযথ মর্যাদায়  শান্তির বাজার মন্ডল বিজেপির উদ্যোগে বীরচন্দ্র নগরে শহীদ দুলাল দেবনাথের স্মরণ সভার আয়োজন করা হয়েছে৷  স্মরণ সভাকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়৷  সকালবেলা বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে বীরচন্দ্র বাজারে অনুষ্ঠিত হয় স্বচ্ছভারত অভিযান৷  পরবর্তী সময় শহীদ দুলাল দেবানাথের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করলেন বিজেপি কর্মীরা৷  শহীদ দুলাল দেবনাথের আত্মার সৎগতি কামনার্থে বীরচন্দ্র নগরে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়৷  পরবর্তী সময় বিজেপীর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসভা৷  আজকের জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব৷  প্রধান বক্তার পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন৷  তার পাশাপাশি বিগত সি পি আই এম সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
এদিকে, শান্তির বাজার মহামুনি বুদ্ধ মন্দির পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বুধবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র নগর শহীদ দুলাল দেবনাথের স্মরন সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব৷  শহীদের স্মরণ সভাশেষে তিনি শান্তির বাজার মহামুনি বুদ্ধ মন্দির পরিদর্শনে যান৷  বুদ্ধ মন্দিরে গিয়ে সেখানে জনকল্যানে পূজা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পূজা শেষে তিনি এলাকার লোকজনদের সঙ্গে দেখা করলেন ও কথা বললেন৷  আজকেব দিনে মহামুনি এলাকার লোকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই আনন্দিত৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top