News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ প্রধান বিচারপতি ইউ ইউ ললিত-র
Image

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ প্রধান বিচারপতি ইউ ইউ ললিত-র

শিলিগুড়ি, ১১ অক্টোবর (হি.স.) : বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। এন ভি রমণের মেয়াদ ফুরোনোর পর কার্যত সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি হন বিচারপতি ইউ ইউ ললিত। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। মঙ্গলবার সেই নাম প্রস্তাব করলেন বিচারপতি ইউ ইউ ললিত। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া ছাড়াও এই বিষয়ে টুইট করেছিল কেন্দ্র। যা নজিরবিহীন ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাবের কথা জানান ইউ ইউ ললিত।
সব ঠিক থাকলে বিচারপতি ললিতের পর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে বিচারপতি চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হন। বম্বে হাইকোর্টে ওকালতি করেছেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। প্রধান বিচারপতি নিযুক্ত হলে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালে থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top