News Flash

  • Home
  • প্রধান খবর
  • Anubrata Mondal:অনুব্রতর চার্জশিটে শতাব্দীর নাম, প্রশ্ন নানা মহলে
Image

Anubrata Mondal:অনুব্রতর চার্জশিটে শতাব্দীর নাম, প্রশ্ন নানা মহলে

কলকাতা, ১০ অক্টোবর (হি স)। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, চার্জশিটে সাক্ষী হিসেবে তৃণমূল সাংসদের নাম রয়েছে ৪৬ নম্বরে।

গত ২৮ সেপ্টেম্বর তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। শতাব্দীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, দাবি সিবিআই-এর। সাক্ষীর তালিকায় দলেরই সাংসদের নাম থাকায় শুরু হয়েছে জল্পনা।

অনুব্রতর বিরুদ্ধে সিবিআই শতাব্দীকে সাক্ষী করায় স্বভাবতই তা তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এমন নয় যে শতাব্দী কোনও নির্দিষ্ট অভিযোগ করেছেন৷ উনি বীরভূমের সাংসদ৷ অনুব্রত মণ্ডল তৃণমূলের জেলা সভাপতি৷ ফলে কোনও প্রয়োজনে শতাব্দীর সচিব অনুব্রতকে ফোন করতেই পারেন৷ এ বিষয়ে আমার সঙ্গে শতাব্দীর কথাও হয়েছে৷’

Releated Posts

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top