News Flash

  • Home
  • দিনের খবর
  • মিলছেই না, ৭ দিন বেড়ে ১৭ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউতস্বস্তি
Image

মিলছেই না, ৭ দিন বেড়ে ১৭ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউতস্বস্তি

মুম্বই, ১০ অক্টোবর (হি.স.): জমি দুর্নীতি মামলায় ধৃত শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। ১০ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতেই ছিলেন সঞ্জয় রাউত, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার শুনানি হয় পিএমএলএ আদালতে। এদিন সঞ্জয় রাউতের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ১৭ অক্টোবর করা হয়েছে।

উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় অনেকদিন হল গ্রেফতার হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। প্রথমে ৪ আগস্ট ও পরে ৮ আগস্ট অবধি দুই দফায় ইডি-র হেফাজতে ছিলেন তিনি। এরপর ২২ আগস্ট ও পরে ৫ আগস্ট অবধি তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়। তার পর আরও ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় সঞ্জয় রাউতকে। এরপর তাই বাড়িয়ে ১০ অক্টোবর করা হয়, সোমবার আরও এক দফায় বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১৭ অক্টোবর করা হয়েছে।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top