News Flash

  • Home
  • দিনের খবর
  • RSS:১৬ই থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে আরএসএস–এর অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের ৪ দিনের বৈঠক
Image

RSS:১৬ই থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে আরএসএস–এর অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের ৪ দিনের বৈঠক

কলকাতা, ১০ অক্টোবর (হি স)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)–এর অখিল ভারতীয় কার্যকরী মন্ডল বৈঠক আগামী ১৬ -১৯ শে অক্টোবর বসবে প্রয়াগরাজে।

সোমবার সঙ্ঘের তরফে সুনীল আম্বেকর এখবর জানিয়ে বলেন, “সমস্ত ৪৫ টি প্রান্তের প্রান্তের সঙ্ঘচালক, প্রান্ত কার্যবাহ এবং প্রান্ত প্রচারক এবং সেইসাথে সহ প্রান্ত সঙ্ঘচালক, সহ প্রান্ত কার্যবাহ এবং সহ প্রান্ত প্রচারক এই সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, সকল সহ সরকার্যবাহ এবং অখিল ভারতীয় স্তরের অন্যান্য কার্যকর্তাগণ ছাড়াও, কার্যকারিনীর সদস্যরাও সভায় উপস্থিত থাকবেন৷

এই বৈঠকে এই বছরের মার্চ মাসে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় প্রণীত বার্ষিক কার্য পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। বৈঠকে সাংগঠনিক কাজ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে সরসঙ্ঘচালকের বিজয়াদশমী বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হবে।“

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top