News Flash

  • Home
  • বিদেশ
  • কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে ভয়াবহ হামলা রাশিয়ার, মৃত অন্তত ৫
Image

কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে ভয়াবহ হামলা রাশিয়ার, মৃত অন্তত ৫

কিয়েভ, ১০ অক্টোবর (হি.স.) : কিয়েভে রুশ হানায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগেই রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটেছিল। তার জন্য ইউক্রেনকে দায়ী করে কিয়েভে লাগাতার আক্রমণ শুরু করল রাশিয়া। সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের নানা অঞ্চল থেকে রুশ হামলার খবর পাওয়া যায়। এই হামলায় ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল সোয়া আটটা নাগাদ ইউক্রেনে হামলা চালায় রাশিয়। কিয়েভ ছাড়াও ইউক্রেনের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সারা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই সঙ্গে নানা প্রান্তে লাগাতার বিস্ফোরণ ঘটছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে হতাহতের সংখ্যা কত, তা নিয়ে ইউক্রেনের তরফে বিশদে কিছু জানানো হয়নি। ১২ জন আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top