News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Death:চন্দ্রপুরে ফ্ল্যাটে উদ্ধার যুবতীর ঝুলন্ত মৃতদেহ
Image

Death:চন্দ্রপুরে ফ্ল্যাটে উদ্ধার যুবতীর ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে উদ্ধার এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ৷ মৃত যুবতীর নাম পৃথা দেবনাথ, বয়স ২৭ বছর৷ জানা যায় পৃথাকে দত্তক নেন ডাঃ শক্তিপদ দেবনাথ ও মনীষা ভৌমিক৷ আগরতলার বাড়ি বিক্রি করে পশ্চিমবঙ্গের বারাসাতে চলে যায়৷ সেখানেই বর্তমানে রয়েছেন তারা৷ গত মে মাসে রাজ্যে আসে মেয়ে পৃথা৷  ফ্যাশন ডিজাইনিং-র উপর মাষ্টার ডিগ্রী শেষ করে ত্রিপুরায় আসে ব্যবসা করার জন্য৷  তার জন্য চন্দ্রপুর টাটা কোম্পানীর আর কে অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট কেনে পৃথা৷  এরই মধ্যে খয়েরপুরে একটি দোকান  খুলেছিল বলে জানান পিতা- মাতা৷ গত ৪ অক্টোবর শেষ বার মেয়ের সঙ্গে ফোনে কথা হয় তাদের৷ ৫ অক্টোবর একটি এস এম এস পান৷ এরপর থেকে কোন যোগাযোগ করতে পারেননি ডাঃ শক্তিপদ দেবনাথ ও মনীষা ভৌমিক৷ শেষ মেষ বাধ্য হয়ে শনিবার বিমানে রাজ্যে আসেন তারা৷ মেয়ের সন্ধানে যান ফ্ল্যাটে৷ কিন্তু চাবি না পেয়ে অ্যাপার্টমেন্টের নির্মাণকারী সংস্থার মালিককে জানান৷ শেষ পর্যন্ত দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন তারা৷ দেখতে পান পৃথার ঝুলন্ত মৃতদেহ৷ খবর দেওয়া হয় পূর্ব মহিলা থানায়৷ ইতিমধ্যেই মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশের অনুমান বেশ কিছু দিন আগেই আত্মহত্যা করেছে পৃথা৷ কিন্তু কি কারনে এই কান্ড ঘটাল সে তা স্পষ্ট করে জানাতে পারেনি কেউ৷  তদন্তে নেমেছে পুলিশ৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top