News Flash

  • Home
  • দিনের খবর
  • বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, মুর্শিদাবাদের ভরতপুরে খুন ব্যবসায়ী

বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, মুর্শিদাবাদের ভরতপুরে খুন ব্যবসায়ী

মুর্শিদাবাদ, ৮ অক্টোবর (হি.স.): বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন পেশায় ব্যবসায়ী এক ব্যক্তি। শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সুন্দিপুর গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাজল দত্ত (৪৭)। তাঁর বাড়ি ভরতপুরে। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও ভোরে ওই ব্যক্তি ও তাঁর বন্ধু প্রাতঃভ্রমণে বেরিয়ে যান সুন্দিপুর গ্রামের দিকে।

এরপর সুন্দিপুর মাঠে থেকে কাজল দত্তের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। সুমন্ত সেন নামে মৃতের বন্ধু ভরতপুর থানায় এই খুনের জন্য আত্মসমর্পণ করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন হলেন কাজল দত্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top