ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। হলো না ম্যাচ। বৃষ্টিতে মাঠের আউট ফিল্ড ভিজে থাকায়। ফলে পয়েন্ট হলো ভাগ। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। শুক্রবার আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা-গোয়া পরস্পরের মুখোমুখি হওয়ার কথা ছিল। জিমখানা স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে মাঠে জল জমে যায়। ভিজে যায় আউট ফিল্ড। উদ্যোক্তারা আপ্রাণ চেষ্টা করেও মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে পারেননি। আম্পায়াররা দুপুর সোয়া ১ টায় শেষ বার মাঠ দেখে খেলা পরিত্যক্ত ঘোষনা করেন আম্পায়াররা। ফলে দুই দলকেই ১ পয়েন্ট করে দেওযা হয়। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে রাজস্থানের বিরুদ্ধে। পুনের আজাম ক্যাম্পাসে হবে ম্যাচটি। এদিন রাজস্থান এবং বিদর্ভের ম্যাচটিও বৃষ্টির জন্য হয়নি। ফলে দু’দলই আগামীকাল চাইবে জয় পেয়ে কিছুটা এগিয়ে যেতে। ত্রিপুরার আধিনায়ক আনন্দ ভৌমিক আগামীকাল জয় পাওয়া নিয়ে আশাবাদী।

Rain:ভিনু মানকড় : বৃষ্টিতে ত্রিপুরা-গোয়া ম্যাচ পরিত্যক্ত, শনিবার বিপক্ষে রাজস্থান
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















