News Flash

  • Home
  • দিনের খবর
  • শিয়ালদা-বজ বজ শাখায় দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
Image

শিয়ালদা-বজ বজ শাখায় দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.) : চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বজ বজ শিয়ালদা শাখায়।

জানা গিয়েছে, বজ বজ শিয়ালদা শাখার নুঙ্গি ও আকড়ার মধ্যে বাটা ব্রিজের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।

জানা গিয়েছে, শিয়ালদা থেকে বজ বজে বাড়ি ফিরছিলেন ওই যুবক। ফেরার পথেই এই মর্মান্তিক পরিণতি। মৃত যুবক নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ সূত্রে খবর, তাঁর আনুমানিক বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। মৃত যুবকের কাঁধে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সাধারণত অফিস টাইমে এই শাখার ট্রেনগুলিতে অত্যধিক যাত্রীচাপ থাকে। ফলে অনেক সময় গেটে ঝুলতে ঝুলতেই যেতে দেখা যায় যাত্রীদের। কোনওভাবে ভিড়ের চাপেই তিনি নীচে পড়ে গিয়েছেন কিনা, অথবা অন্য কোন কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top