News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে তুষারধসে মৃত্যু বেড়ে ১৯; এখনও উদ্ধারকাজ অব্যাহত, আটকে অনেকেই
Image

উত্তরাখণ্ডে তুষারধসে মৃত্যু বেড়ে ১৯; এখনও উদ্ধারকাজ অব্যাহত, আটকে অনেকেই

উত্তরকাশি, ৭ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশিতে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে গিয়ে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯। এখনও চলছে উদ্ধারকাজ, আটকে রয়েছেন অনেকেই। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, মোট ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারে মৃতদেহগুলি মাতলী হেলিপ্যাডে আনার চেষ্টা করা হচ্ছে। মোট ৩০টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশির নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (নিম)-এর ২৭ জন শিক্ষানবিশ পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। ছিলেন ইনস্টিটিউটের দু’জন ইনস্ট্রাক্টরও। শিক্ষানবিশ এবং প্রশিক্ষক মিলিয়ে ২৯ জনের দলটি ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ পর্বতের উদ্দেশে বেরিয়েছিল। ওই দিন তুষারঝড় ওঠে। সে সময় ওই দলটি প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল। ধসও নামে। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে এদিন উদ্ধারকাজ ব্যাহত হয়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top