News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী, চলছে প্রস্তুতি
Image

আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী, চলছে প্রস্তুতি

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.) : কার্নিভ্যাল মিটলেই বিজয়া সম্মিলনীর আয়োজন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে কার্নিভ্যাল। রবিবার লক্ষ্মীপুজো। সম্ভবত ১২ অক্টোবর বুধবার মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী হবে। চলছে তার প্রাথমিক প্রস্তুতি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবার ইউনেস্কোর কলকাতার দুর্গা পুজোকে বিশেষ স্বীকৃতির উদযাপনে জেলাতেও হবে পুজোর কার্নিভ্যাল। সেই মতো শুক্রবার জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল। শনিবার মূল কার্নিভ্যাল কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের অনুষ্ঠানে থাকছেন। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল লা গণেশনকে। সুস্থ থাকলে তিনিও উপস্থিত থাকবেন।

শিল্পজগৎ-সহ বিভিন্ন মহলের বিশিষ্ট মানুষকে বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানান।

আনুষ্ঠানিকভাবে বিজয়া সম্মিলনী আগামী বুধবার হলেও বৃহস্পতিবার থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়া শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়া সেরে গিয়েছেন। জেলা ও রাজ্যস্তরের বহু তৃণমূল নেতা ও কর্মীও শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন। আন্যান্য বছরের মতো এদিন সকাল থেকেই ছিল তাঁর বাড়িতে উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। তবে এখন মুখ্যমন্ত্রীর ভাবনায় শনিবারের কার্নিভাল। তার প্রস্তুতি নিয়েও তিনি প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন। বিজয়া সম্মিলনীর পর মুখ্যমন্ত্রীর জেলাসফরে যাওয়ার কথা রয়েছে।

Releated Posts

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top