News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির মদ কেলেঙ্কারিতে ধৃত বিজয় নায়ারকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত
Image

দিল্লির মদ কেলেঙ্কারিতে ধৃত বিজয় নায়ারকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.) : দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজয় নায়ারকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। আজ বিজয় নায়ারের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এদিন তাকে আদালতে পেশ করা হয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্বর নায়ারকে ৩ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত।

সিবিআই জানিয়েছিল, নায়ার তার ফোন ফর্ম্যাট করেছিন, যাতে ডেটা পুনরুদ্ধার করা না যায়। বিজয় নায়ার হলেন ওয়ানলি মাচ লাউডার নামে মুম্বাই-ভিত্তিক কোম্পানির প্রাক্তন সিইও। নায়ার আম আদমি পার্টির কমিউনিকেশন ইনচার্জও।
সামনে চলে এল মহিষের দল, দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস
আহমেদাবাদ, ৬ অক্টোবর (হি.স.): দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। কিছু দিন আগেই মুম্বই সেন্ট্রাল ও গুজরাটের গান্ধীনগরের মধ্যে চালু হয়েছে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। বেলা ১১.১৫ মিনিট নাগাদ গুজরাটের ভাতভা স্টেশন ও মণিনগরের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস।

ওয়েস্টার্ন রেলের সিনিয়র পিআরও জে কে জয়ন্ত জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ ভাতভা স্টেশন ও মণিনগরের মাঝে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে চলে আসে মহিষের একটি দল। দুর্ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের সামনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও যাত্রী হতাহত হননি বলে জানা গিয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top