News Flash

  • Home
  • দিনের খবর
  • এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজেই চলেছে
Image

এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজেই চলেছে

কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): বৃষ্টি আর পিছুই ছাড়ছে না! পুজোটা ভালোয় ভালোয় কাটলেও, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশের মুখ ছিল ভার। সকালেই কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে আরও মনোরম হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার ভোর থেকেই মহানগরীর আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে। কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বৃষ্টি পিছু ছাড়বে না। আগামী কয়েক দিন ধরে চলতে পারে বর্ষণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আবহবিদদের ধারণা, এ বছর বর্ষা বিদায়ে বিলম্ব ঘটতে পারে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top