News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির গান্ধীনগর মার্কেটের একটি দোকানে আগুন, দোতলা থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
Image

দিল্লির গান্ধীনগর মার্কেটের একটি দোকানে আগুন, দোতলা থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): দিল্লির গান্ধীনগর মার্কেটের একটি দোকানে আগুন লেগে মৃত্যু হয়েছে একজনের। আগুন নেভানোর পর দোতলা থেকে একটি অগ্নিদগ্ধ্ দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম-শেহনাজ (১৯)। সেই ওই দোকানে কাজ করত, আগুন লাগার পর ভিতরে আটকে পড়লে শেহনাজের মৃত্যু হয়। বুধবার বিকেলে গান্ধীনগর মার্কেটের একটি দোকানে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৩০টি ইঞ্জিন। দিল্লি দমকলের ডেপুটি চিফ দমকল অফিসার এস কে দুয়া জানিয়েছেন, বুধবার বিকেল ৫.৩৬ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল, দমকলের মোট ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লি দমকলের এডিও সুমিত কুমার জানিয়েছেন, দোতলা থেকে অগ্নিদগ্ধ্ দেহ উদ্ধার হয়েছে। ১৯ বছরের ওই যুবক দোকানে কাজ করত।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top