News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ মিলল বাগানে, খতিয়ে দেখছে পুলিশ
Image

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ মিলল বাগানে, খতিয়ে দেখছে পুলিশ

ক্যালিফোর্নিয়া, ৬ অক্টোবর (হি.স.): ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার করা হল। বুধবার একটি বাগান থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে তাঁদের অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছিল। মার্সড কাউন্টি শেরিফের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ৩৬ বছর বয়সি যশদীপ সিং, তাঁর ২৭ বছর বয়সি স্ত্রী জসলিন কউর ও তাঁদের আট মাসের শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে। ৩৯ বছর বয়সি আমনদীপ সিং নামে এক ব্যক্তিকেও তুলে নিয়ে যাওয়া হয়।

তবে কী কারণে তাঁদের অপহরণ করা হল, এ বিষয়ে জানা যায়নি। মার্সড কাউন্টির শেরিফ ভার্ন ওয়ার্নকে জানিয়েছেন, ইন্ডিয়ানা রোড ও হাচিনসন রোডের কাছে একটি বাগানে বুধবার সন্ধ্যায় তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাগানের এক মালি প্রথমে দেহগুলি দেখতে পান। এই ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক সন্দেহভাজনকে পাকড়াও করেছে পুলিশ।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top