News Flash

  • Home
  • দিনের খবর
  • Dalkhola:শহরকে আলোকিত করতে পথবাতি ও উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন হল ডালখোলায়
Image

Dalkhola:শহরকে আলোকিত করতে পথবাতি ও উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন হল ডালখোলায়

ডালখোলা, ২ অক্টোবর (হি. স.) : শহরকে আলোকিত করতে পথবাতি ও উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন হল উত্তর দিনাজপুরের ডালখোলায়। ডালখোলা পুর এলাকায় ৯০টি বৈদ্যুতিক ও ৩৬টি সৌর পথবাতি সহ ৬টি উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন করেন বিধায়ক গৌতম পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার, কাউন্সিলার রাকেশ সরকার, গোপাল রায় সহ অন্যান্যরা। বিধায়ক গৌতম পাল জানান, উত্তরবঙ্গ উন্নয়ন তহবিল থেকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে শহরকে আলোকিত ও সৌন্দর্যায়নের লক্ষ্যে পথবাতি সহ আলোকস্তম্ভগুলি লাগানো হয়েছে। পুরপতি স্বদেশ চন্দ্র সরকার জানান, ডালখোলা শহরের মহম্মদপুর থেকে বুড়ি মহানন্দা ব্রিজ পর্যন্ত ১২৬টি পথবাতি লাগানো হয়েছে। এছাড়া পুর এলাকার ১, ২, ৩, ১০, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের স্বার্থে একটি করে উচ্চ আলোকস্তম্ভ বসানো হয়েছে। আগামীতে পুর এলাকায় আরও বেশ কয়েকটি উচ্চ আলোকস্তম্ভ বসানোর পরিকল্পনা রয়েছে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top