News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:পাঁচলায় পথ দুর্ঘটনায় মৃত শিশু, আহত আরও দুই
Image

Accident:পাঁচলায় পথ দুর্ঘটনায় মৃত শিশু, আহত আরও দুই

হাওড়া, ২ অক্টোবর (হি.স.) : বাবা ও মামাতো বোনের সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক কিশোরীসহ দুইজন। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৃত শিশুর নাম সিদ্ধার্থ ঘোষ (১০)। আহতদের নাম মিন্টু ঘোষ ও স্মৃতি ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থ তার বাবা ও মামাতো বোনের সঙ্গে বাইকে করে ঠাকুর দেখে বাড়ি ফিরছিল। তারপর পাঁচলার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে লরিটি বাইকে ধাক্কা মারে। সংঘর্ষে তিন বাইক আরোহীই মাটিতে লুটিয়ে পড়েন। এই সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই সিদ্ধার্থের মৃত্যু হয়। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top