News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested:চ্যাংরাবান্ধা সীমান্তে গ্রেফতার ৩ বাংলাদেশি
Image

Arrested:চ্যাংরাবান্ধা সীমান্তে গ্রেফতার ৩ বাংলাদেশি

মেখলিগঞ্জ, ২ অক্টোবর (হি.স.) : কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকায় সীমান্ত পেড়িয়ে ভারতে ঢোকার সময় ইন্দো-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী।

শনিবার রাতে এদের আটক করে চ্যাংরাবান্ধা সীমান্তে মোতায়েন বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। ধৃতরা হল, আবদুল হামিদ ওরফে মিলন(২৭), হাসানুজ্জামান (২১) এবং মোঃ সাকিল ইসলাম(১৯)। এরা প্রত্যেকেই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জামগ্রাম থানার বাসিন্দা। রবিবার ধৃত বাংলাদেশী নাগরিকদের বিএসএফ তুলে দিয়েছে মেখলিগঞ্জ পুলিশের হাতে। কি কারণে এরা অবৈধভাবে সীমান্ত পেড়িয়ে ভারতে এসেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।
এছাড়া, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর অধীন ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারের সময় উদ্ধার করেছে ৭০ টি গবাদি পশু, ১৬২০ বোতল ফেনসিডিল, ৪৮৯০ ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র। উদ্ধার হওয়া সামগ্রীর বর্তমান বাজারদর ৩৫ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা।

Releated Posts

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মেধা, জনসেবা ও নৈতিক দৃঢ়তার প্রতীক: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 6, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য সোমবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে…

ByByNews Desk Jul 6, 2026

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top