News Flash

  • Home
  • বাণিজ্য
  • Mukesh Ambani:২০২৩-র ডিসেম্বরের মধ্যেই সারা দেশে মিলবে জিও-র ৫জি পরিষেবা, মুকেশ অম্বানি
Image

Mukesh Ambani:২০২৩-র ডিসেম্বরের মধ্যেই সারা দেশে মিলবে জিও-র ৫জি পরিষেবা, মুকেশ অম্বানি

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : শনিবার প্রযুক্তির জগতে নতুন দিগন্তের সূচনা হল৷ চালু হল ৫জি পরিষেবা৷ আর সেই সূচনা পর্বে উপস্থিত হয়ে শিল্পপতি মুকেশ অম্বানি জানালেন, তাঁর টেলিকম সংস্থা জিও ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে এই পরিষেবা চালু করে দেবে ৷

এদিন দিল্লির প্রগতি ময়দানে শুরু হয় ষষ্ঠ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ৷ ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তার পর প্রদর্শনী ঘুরে দেখেন তিনি ৷ তাঁর সঙ্গে বরাবর ছিলেন রিয়ালেন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানি ৷ পরে ৫জি পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী জানান, এই পরিষেবা ভারতকে প্রযুক্তির নতুন যুগের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল ৷ এতে খরচও কমবে অনেকটা ৷ ১০ টাকাতেই এক জিবি ডেটা পাওয়া যাবে ৷ ১২৫ থেকে ১৫০ টাকায় একমাসে ১৪ জিবি ডেটা পাওয়া যাবে ৷

ওই অনুষ্ঠানে মুকেশ অম্বানি ঘোষণা করেন, জিও ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে এই পরিষেবা চালু করে দেবে ৷ এছাড়া চলতি মাসে জিও ৫জি পরিষেবা শুরু করে দেওয়ার কাজ দ্রুতগতিতে চলছে ৷ জিও-র পরিষেবা সকলের জন্যই উপযোগী হবে ৷

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top