News Flash

Image

Blood Donation:এসএফআইয়ের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে দুর্গাপূজার ষষ্ঠীর  মহালগ্ণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, সিপিএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা৷ বিরোধী দলনেতা বলেন, রক্তদান বর্তমানে উৎসবের ন্যায় পালন করা হচ্ছে৷ যা খুবই তাৎপর্যপূর্ণ একটি দিক৷ প্রতিটি ক্লাব পুজার পাশাপাশি রক্তদানেও সমানভাবে এগিয়ে আসছে যা খুবই প্রশংসনীয় একটি বিষয়৷ ছাত্র যুবরাও এই দুর্গোৎসব শুরু করছেন রক্তদানের মাধ্যমে৷ তাই ছাত্র ফেডারেশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top