News Flash

  • Home
  • দেশ
  • ১ অক্টোবর ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী, আইএমসি-র ষষ্ঠ সংস্করণেরও উদ্বোধন ওই দিন
Image

১ অক্টোবর ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী, আইএমসি-র ষষ্ঠ সংস্করণেরও উদ্বোধন ওই দিন

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): অক্টোবর মাসের শুরুতেই, ১ অক্টোবর ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই দিনই ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি)-এর ষষ্ঠ সংস্করণেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ অক্টোবর থেকে শুরু হওয়া আইএমসি-র ষষ্ঠ সংস্করণ চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি)-এর ষষ্ঠ সংস্করণের থিম হল-নিউ ডিজিটাল ইউনিভার্স।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রযুক্তিগত যুগের সূচনা করে শনিবার, ১ অক্টোবর সকাল দশটা নাগাদ নতুন দিল্লির প্রগতি ময়দান থেকে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি)-এর ষষ্ঠ সংস্করণেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top