News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পঞ্চমীতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, পুজোর দিনগুলিতে থাকছেই বৃষ্টির ভ্রুকুটি
Image

পঞ্চমীতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, পুজোর দিনগুলিতে থাকছেই বৃষ্টির ভ্রুকুটি

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): কখনও রোদ, কখনও আবার আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পঞ্চমীর সকালে এভাবেই ঘুম ভাঙল কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির ভ্রূকুটির মধ্যেই আবহাওয়ার রুপ পরিবর্তনে মন খারাপ অনেকেরই। পুজোর দিনগুলিতে কী হয়, তা নিয়ে রয়েছে শঙ্কা। শুক্রবার সকালে আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন সামান্য একটু বেড়েছে কলকাতার তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭.৪ ডিগ্রিতে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

এদিকে, পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে শনিবার রাতের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে শনিবার ষষ্ঠীর রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ, সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ৩, ৪ ও ৫-ই অক্টোবর অর্থাৎ মহাষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top