News Flash

  • Home
  • দেশ
  • শেষ মুহূর্তে হাইকমান্ডের নির্দেশে আসরে মল্লিকার্জুন, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস সভাপতি ভোটে
Image

শেষ মুহূর্তে হাইকমান্ডের নির্দেশে আসরে মল্লিকার্জুন, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস সভাপতি ভোটে

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেসের সভাপতি নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। সভাপতি নির্বাচনের দৌড়ে নাটকীয়ভাবে প্রায় শেষ মুহূর্তে প্রবেশ করেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অনুগামী মল্লিকার্জুন খাড়গে। ১০ জনপথের বাসিন্দা সোনিয়া ও রাহুল গান্ধীর প্রথম পছন্দের তালিকায় বলে মনে করা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, কংগ্রেসি রাজনীতিতে অত্যন্ত পোড়খাওয়া ব্যক্তিত্ব এবং দেশের বিভিন্ন টালমাটাল সময়ে স্থির-অবিচল সিদ্ধান্ত ও পরামর্শদাতা খাড়গের হাতেই ভারতের প্রাচীনতম দলের দায়িত্ব যাচ্ছে বলে জল্পনা আকবর রোডের অন্দরে।

আজ শুক্রবার কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই মনোনয়ন জমা দিচ্ছেন শশী থারুর, দিগ্বিজয় সিং ছাড়াও খাড়গে। হাইকমান্ডের সেরা ঘোড়াকে মাঠে নামানোয় নির্বাচন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। মনোনয়ন জমার সঙ্গেই মল্লিকার্জুন রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দেবেন। দলের নীতি অনুযায়ী, এক ব্যক্তি, এক পদ নিয়ম মেনে তিনি রাজ্যসভার সদস্যপদ ছাড়বেন। যা নিয়েই বিরোধ বেধেছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top