News Flash

  • Home
  • দেশ
  • উন্নত পরিকাঠামো মানুষের আকাঙ্ক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী
Image

উন্নত পরিকাঠামো মানুষের আকাঙ্ক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.): উন্নতন পরিকাঠামো মানুষের আকাঙ্ক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বর্তমান সরকার যে পরিকাঠামো উন্নয়ন শুরু করেছে তা একটি উন্নত দেশে পরিণত হওয়ার পথে ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে।

প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারত গতিতে বিশ্বাস করে, বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৫২ সেকেন্ডের সময়ের মধ্যে শূন্য থেকে ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছতে সক্ষম। এদিন সকালে গুজরাটের গান্ধীনগর স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে উন্নত প্রযুক্তিতে সজ্জিত গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তিনি বলেছেন, “বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভিতরে একটি বিমানের তুলনায় ১০০ গুণ কম শব্দ হয়। যারা বিমানে ভ্রমণ করতে অভ্যস্ত, তাঁরা বন্দে ভারত ট্রেনের অভিজ্ঞতা পেলেই তা পছন্দ করবেন।”

মোদী আরও বলেছেন, আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে দূরত্ব কমাতে সাধারণ এক্সপ্রেস ট্রেনগুলি সাড়ে আট ঘণ্টা এবং শতাব্দী এক্সপ্রেস সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত সময় নেয়, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সময় নেবে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা। মোদী বলেছেন, আগামী বছরের মধ্যে দেশে আরও ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে এবং বিভিন্ন রুটে চালু করা হবে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top