News Flash

  • Home
  • দেশ
  • নয়া সেনা সর্বাধিনায়ক পদের দায়িত্ব নিলেন অনিল চৌহান, বললেন প্রত্যাশা পূরণের চেষ্টা করব
Image

নয়া সেনা সর্বাধিনায়ক পদের দায়িত্ব নিলেন অনিল চৌহান, বললেন প্রত্যাশা পূরণের চেষ্টা করব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) পদের দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। প্রয়াত জেনারেল বিপিন রাওয়তের উত্তরসূরি হলেন অনিল চৌহান, তিনিই দেশের দ্বিতীয় সেনা সর্বাধিনায়ক। শুক্রবার দেশের নতুন সেনা সর্বাধিনায়ক পদের দায়িত্বভার গ্রহণ করার পর সিডিএস অনিল চৌহান বলেছেন, “ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদের দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে আমি যাবতীয় প্রত্যাশা পূরণের চেষ্টা করব।” এদিন সিডিএস পদের দায়িত্বভার নেওয়ার সময় অনিল চৌহানের পাশেই ছিলেন তাঁর স্ত্রী অনুপমা চৌহান।

সিডিএস পদের দায়িত্বভার নেওয়ার প্রাক্কালে এদিন সকালে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। সেই সময় অনিল চৌহানের সঙ্গে ছিলেন তাঁর বাবা সুরেন্দ্র সিং চৌহান। সাউথ ব্লকে গার্ড অফ ওনারে অভ্যর্থনা জানানো হয় দেশের নতুন সেনা সর্বাধিনায়ককে। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাদে এবং এয়ার মার্শাল বিআর কৃষ্ণ। সিডিএস অনিল চৌহান এদিন বলেছেন, “আমরা একসঙ্গে সমস্ত চ্যালেঞ্জ ও অসুবিধা মোকাবেলা করব।” প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ২০২১ সালের মে মাসে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ থেকে অবসর নিয়েছিলেন। উত্তর-পূর্ব ভারত এবং কাশ্মীরের সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ সেনার অন্দরে তাঁর পরিচিতি রয়েছে।

Releated Posts

সমস্তিপুরে পুলিশের সঙ্গে ‘এনকাউন্টার’, গুলিবিদ্ধ কুখ্যাত দুষ্কৃতী প্রিন্স কুমার গ্রেফতার; বিহারে তিন দিনে তৃতীয় ঘটনা

পাটনা, ২০ মে (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে। বুধবার ভোরে পুলিশের সঙ্গে…

ByByNews Desk May 20, 2026

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

ভবিষ্যতের প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ভারত-ফিনল্যান্ড: মোদি

অসলো, ১৯ মে (আইএএনএস): ভবিষ্যতের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, পারমাণবিক শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা…

ByByNews Desk May 19, 2026

বঙ্গে চার পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ রাজ্য সরকারের

কলকাতা, ১৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চারটি নগর প্রশাসনিক সংস্থার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের ঘোষণা করল রাজ্যের পুর…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top