News Flash

  • Home
  • বিদেশ
  • Russia:পূর্ব ইউক্রেনে ‘গণভোটে’ জয়ী রাশিয়া, কাল আনুষ্ঠানিক ঘোষণা করবেন পুতিন
Image

Russia:পূর্ব ইউক্রেনে ‘গণভোটে’ জয়ী রাশিয়া, কাল আনুষ্ঠানিক ঘোষণা করবেন পুতিন

মস্কো, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : গণভোট করে পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভূক্ত করার পথ প্রশস্ত করেলন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দোনবাস, জাপরজাই, লুহানস্ক ও খেরসন অঞ্চলের গণভোটের রায় রাশিয়ার পক্ষে গেছে বলেই দাবি করেছে ওই অঞ্চলের রুশপন্থী প্রশাসন। জানা গেছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি ভাবে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করবেন। বৃহস্পতিবার মস্কোর তরফে আনুষ্ঠানিক ভাবে এমনই ঘোষণা করা হল।

রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উড়িয়ে রাশিয়ার দখলে থাকা ওই অংশে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত গণভোট করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদিরা। ওই গণভোটে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দোনবাস, জাপরজাই, লুহানস্ক ও খেরসন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার স্বপক্ষে সিংহভাগ মানুষ রায় দিয়েছেন বলে দাবি করেছে রুশপন্থী প্রশাসন। শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ক্রেমলিনে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানেই ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা সরকারি ভাবে তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাশিয়া প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

উল্লেখ্য, গত আগস্ট মাসে দোনবাস, জাপরজাই ও খেরসন অঞ্চলে মস্কোর বসানো ‘পুতুল প্রশাসন’ গণভোটের প্রস্তুতি নিতে শুরু করে। যদিও এই গণভোটের তীব্র প্রতিক্রিয়া হয় আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়ে দেন, গণভোট করা হলে রাশিয়ার সঙ্গে আলোচনার সব রাস্তাই অবরুদ্ধ হয়ে যাবে। রাষ্ট্রসঙ্ঘও গণভোটের প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে।

ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে শহরগুলো থেকে রুশ গোলাগুলির ভয়ে আবাসিকরা পালিয়েছে সেখানে কারা ভোট দিচ্ছে? ভোটের গোটা প্রক্রিয়াটাই লোক ঠকানো বলে জানিয়েছে ইউক্রেন। এর আগেও রাশিয়া এই ধরনের গণভোটের মাধ্যমে ইউক্রেনের অংশ ক্রিমিয়া দখল করেছিল।

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top