News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:ইজরায়েল থেকে দার্জিলিং বেড়াতে এসে সান্দাকফুতে মৃত্যু হল এক পর্যটকের
Image

Death:ইজরায়েল থেকে দার্জিলিং বেড়াতে এসে সান্দাকফুতে মৃত্যু হল এক পর্যটকের

শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : মর্মান্তিক ঘটনা । ইজরায়েল থেকে দার্জিলিং বেড়াতে এসে সান্দাকফুতে মৃত্যু হল এক পর্যটকের। বৃহস্পতিবার সকালে সান্দাকফুর হোটেলের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় । পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের নাম নাথান লেভি(৩২)। বাড়ি জেরুজালেমে। বুধবার রাতে হোটেলে ঘুমিয়েছিলেন তিনি। আজ সকালে আর ঘুম ভাঙেনি তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।দার্জিলিংয়ের জেলাশাসক জানিয়েছেন, ওই পর্যটকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকে গোটা বিষয়টি জানানো হয়েছে ইজরায়েলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওই পর্যটকের। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top