News Flash

Image

Arrest:পাচারের আগে হেমতাবাদে তক্ষক সহ গ্রেফতার ২

হেমতাবাদ, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : পাচারের আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে বিরল প্রজাতির তক্ষক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সিআইডি টিম। বুধবার রাতে হেমতাবাদের টিটিহি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে হেমতাবাদের টিটিহি এলাকা থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে সিআইডি টিম। ধৃতরা হল ভূপাল রায় এবং জাহির আলি। এদের মধ্যে ভূপালের বাড়ি টিটিহি এলাকায় এবং জাহিরের বাড়ি অনন্তকোটা এলাকায়। রায়গঞ্জ জেলা বনাধিকারিক কমল সরকার জানান, উদ্ধার হওয়া তক্ষক বন দফতরের হেপাজতে রয়েছে। প্রাথমিকভাবে অনুমান সীমান্ত পার করে বাংলাদেশ থেকে এদেশে আনা হয়েছিল তক্ষকটি। সেটি বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু হয়েছে। 

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top