News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল বণ্টনে মউ চুক্তিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Image

বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল বণ্টনে মউ চুক্তিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি / গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল বণ্টন সংক্রান্ত মউ চুক্তিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশের মধ্যে উভয় দেশের কমন বর্ডারে অবস্থিত কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক জল বণ্টন সংক্রান্ত একটি সমঝোতা পত্র (এমওইউ বা মউ)-এ অনুমোদন দিয়েছে।

সরকারি সূত্ৰের খবর, চলতি বছরের গত ৬ সেপ্টেম্বর প্রজাতন্ত্র ভারত সরকারের জলশক্তি মন্ত্রক এবং গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের জলসম্পদ মন্ত্রকের মধ্যে শুষ্ক মরশুমে (১ নভেম্বর থেকে ৩১ মে) অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক জল বণ্টনের বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। এই সমঝোতাপত্র অনুযায়ী অসম সরকার শুষ্ক মরশুমে (নভেম্বর থেকে মে) বাংলাদেশের প্রয়োজনীয় জলের জন্য কুশিয়ারা নদীর কমন অংশ থেকে ১৫৩ কিউসেক জল বণ্টন করবে৷ সূত্ৰটি আরও জানিয়েছে, শুষ্ক মরশুমে উভয় পক্ষের জল বণ্টন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য উভয় দেশ একটি যৌথ মনিটরিং টিম গঠন করবে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top