News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে এস.এম কাপ বয়েজ ফুটবল, বিপ্লবের নেতৃত্বে স্পোর্টস স্কুল যাচ্ছে বৃহস্পতিবার
Image

দিল্লিতে এস.এম কাপ বয়েজ ফুটবল, বিপ্লবের নেতৃত্বে স্পোর্টস স্কুল যাচ্ছে বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। আগামীকাল বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-‌১৪ আসরে সুধন্ব্য দেববর্মা স্কুলের পর ছিটকে গেলো অনূর্ধ্ব-‌১৭ বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকারা। এবার সবার নজর ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালকদের উপর। দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-‌১৭ ফুটবল প্রতিযোগিতায়। ৩ অক্টোবর থেকে দেশের রাজধানীতে শুরু হবে আসর। তাতে অংশ নিতে আজ বিকেলের ট্রেণে রওয়ানা হবে রাজ্যের সেরা ওই স্কুলটি। আসরে ভালো ফলাফল করতে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয় বিরু দেববর্মা-‌রা। বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে এদিন দুবেলা হয় অনুশীলন। আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে নেতৃত্ব দেবে বিপ্লব দেববর্মা। ডেপুটি হিসাবে থাকবে হর্তনজয় জমাতিয়া। এদিন বিকেলে প্রায় ৩ ঘন্টা অনুশীলন করানো হয় ফুটবলারদের। কোচ শুভেনজিৎ সিনহার তত্বাবধানে।  ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ম্যাচের কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করানো হয়। অনুশীলন শেষে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”আমার দল যথেষ্ট ব্যালান্সড। আশাকরি হতশ করবে না। দেশের রাজধানীতে পৌঁছে ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে সাফল্য পেয়েই রাজ্যে ফিরবো”। দলের সঙ্গে ম্যানেজার হিসাবে যাচ্ছেন প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরি। ত্রিপুরা স্পোর্টস স্কুল:‌ বিরু দেববর্মা, হর্তনজয় রিয়াং (‌সহ অধিনায়ক), মনি কলই, রাজীব সিং, পহর দেববর্মা, বিমল রিয়াং, বিপ্লব দেববর্মা (‌অধিনায়ক), জন জমাতিয়া, মাজারুল হুসেন, নবকিশোর সিনহা, থাংসরাং রিয়াং, বিট্টু জমাতিয়া, ভজন বীল, শান্তু দেববর্মা এবং জেমস ডার্লং।‌‌‌ কোচ:‌ শুভেনজিৎ সিনহা, ম্যানেজার:‌ রাজেশ রায় চৌধুরি। ‌

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top