ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। প্রথম সেমিফাইনাল আজ। তাতে জয়ৈং কামি খেলবে ইউ বি নগরের বিরুদ্ধে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং বাড়ি স্কুল মাঠে হবে ম্যাচটি। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করতে দুই দলই কিছুটা শক্তি বাড়িয়েছে বলে জানা গেছে। আজ জৈয়ং কামি দল কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও জোড় লড়াই ছুড়ে দেবে ইউ বি নগরের ফুটবলাররা মনে করছেন ফুটবলপ্রেমীরা।
প্রসঙ্গত: ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে রাইয়ো কামি খেলবে কাইপেং বুলাই দলের বিরুদ্ধে।



















