News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্কুল সাঁতারে নতুন রেকর্ড, একচ্ছত্র আধিপত্য রাজ্য স্পোর্টস স্কুলের
Image

রাজ্য স্কুল সাঁতারে নতুন রেকর্ড, একচ্ছত্র আধিপত্য রাজ্য স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও । একচ্ছত্র আধিপত্য দেখালো ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারুরা। রাইমা সুইমিং পুলে কার্যত ঝড় তুলে একের পর এক পদক জয় করে নিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঁাতারুরা। প্রথম দিন ৮ টি বিভাগে সেরার হয়েছিলো ওই স্কুলের সাঁতারুরা। দ্বিতীয় দিনে আরও ২২ টি বিভাগে সেরার সম্মান পায় ওই স্কুলের সাঁতারুরা। রাজ্য স্কুল সাঁতার প্রতিযোগিতায়। তিন দিন ব্যাপী রাজ্য আসর শেষ হবে আজ। এদিকে বুধবার দ্বিতীয় দিনে ৪ টি নতুন রেকর্ড হয়। ৪ টি রেকর্ডই করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারুরা। অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ৫০  এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিউটি সূত্রধর, অনূর্ধ্ব-‌১৯ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নয়ন দে এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জাহির হুসেন নতুন রেকর্ড গড়ে। এদিন অনূর্ধ্ব-‌১৯ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নয়ন দে, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের স্যামসন ত্রিপুরা, অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আসমা দেববর্মা, অনূর্ধ্ব-‌১৪ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রকাশ সিনহা, অনূর্ধ্ব-‌১৪ বালিকাদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিশা সিনহা, অনূর্ধ্ব-‌১৯ বালকদের ১০০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রিয়াজ ত্রিপুরা, অনূর্ধ্ব-‌১৪ বালকদের ১০০ মিটার বাটার ফ্লাইয়ে উত্তর ত্রিপুরার ওম প্রকাশ চক্রবর্তী, অনূর্ধ্ব-‌১৯ বালকদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে গোমতি জেলার হাফিজ খান, অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের ৫০ মিটার বেক স্ট্রোকে পশ্চিম জেলার বিধিশা রায় চৌধুরি, অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিউটি সূত্রধর, অনূর্ধ্ব-‌১৪ বালকদের ৫০ মিটার বেক স্ট্রোকে গোমতি জেলার অনিকেত শীল, অনূর্ধ্ব-‌১৪ বালিকাদের ৫০ মিটার বেক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিশা সিনহা, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ৫০ মিটার বেক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের খানাং জমাতিয়া, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিব উদ্দিন, অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের গিতু দেবনাথ, অনূর্ধ্ব-‌১৪ বালকদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে উত্তর জেলার রোনিত পাশোয়ান, অনূর্ধ্ব-‌১৯ বালকদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জাহির হুসেন, অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে গোমতি জেলার বর্ষা চক্রবর্তী, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের স্যামসন ত্রিপুরা, অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিউটি সূত্রধর, অনূর্ধ্ব-‌১৪ বালকদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রাজু দাস, অনূর্ধ্ব-‌১৪ বালিকাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিরা আক্তার, অনূর্ধ্ব-‌১৯ বালকদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রিয়াজ ত্রিপুরা, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিব উদ্দিন, অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আশমা দেববর্মা, অনূর্ধ্ব-‌১৪ বালকদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রাজু দাস, অনূর্ধ্ব-‌১৪ বালিকাদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিরা আক্তার, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ৪x‌১০০ রিলেতে ত্রিপুরা স্পোর্টস স্কুল, অনূর্ধ্ব-‌১৭ বালকদের ৪x‌১০০ ফ্রি স্টাইল রিলেতে পশ্চিম জেলা এবং অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ৪x‌১০০ রিলেতে সিপাহীজলা জেলা সেরা হয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top