News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পুজোয় রেলের উপহার, রাতে বাড়তি ট্রেন চলবে শিয়ালদা শাখায়
Image

পুজোয় রেলের উপহার, রাতে বাড়তি ট্রেন চলবে শিয়ালদা শাখায়

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য শিয়ালদা শাখায় রাতেও ট্রেন চলবে। সপ্তমী থেকে নবমী রাতে রোজ চলবে ২০টি বাড়তি ট্রেন।

শিয়ালদা-দমদম-নৈহাটি-রানাঘাট, রানাঘাট- বনগাঁ এবং শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে একগুচ্ছ বাড়িতে ট্রেন। শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত্রি ১২টা ৪০ মিনিটে। রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আছে রাত্রি ১১টা ৪৫ মিনিটে। শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার ট্রেন আছে রাত্রি ১১টা ৪৫ মিনিট এবং রাত্রি ২টো ৩০ মিনিটে। নৈহাটি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত্রি ১২টা ২৫ মিনিট এবং ২টো ৫৫ মিনিটে।

শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত ১২টা ৪০ মিনিটে। শিয়ালদা থেকে ডানকুনি যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ৩০ মিনিটে। বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত্রি ১১টা ৫৫ মিনিটে। ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত ১২টা ২৫ মিনিটে। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত ৯টা ৫৬ মিনিটে এবং বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত্রি ১০টায়।

বারুইপুর থেকে ট্রেন পাওয়া যাবে বিকেল ৪টা ৩৮ মিনিট, রাত ১টা ২৫ মিনিট এবং ভোর ৩টা ১০ মিনিটে। বজবজ থেকে ট্রেন ছাড়বে রাত্রি ১২টা ৩০ মিনিটে। আবার বজবজ যাওয়ার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পাওয়া যাবে রাত্রি ১১টা ৩০ মিনিটে। শিয়ালদা থেকে বারুইপুর ট্রেন চলাচল করবে দুপুর ৩টা ২০ মিনিট, রাত্রি ১২টা ৩০ মিনিট এবং রাত্রি ২টো ২০ মিনিটে। এই তালিকা বাড়তি ট্রেনের।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top