News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুলাম নবীর নতুন দল “গণতান্ত্রিক আজাদ পার্টি”, দলীয় পতাকাও প্রকাশ্যে
Image

গুলাম নবীর নতুন দল “গণতান্ত্রিক আজাদ পার্টি”, দলীয় পতাকাও প্রকাশ্যে

জম্মু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। প্রবীণ এই নেতা নতুন দলের নাম রেখেছেন, “ডেমোক্রেটিক আজাদ পার্টি”, অর্থাৎ “গণতান্ত্রিক আজাদ দল”। প্রকাশ্যে এনেছেন দলীয় পতাকাও।

সোমবার জম্মুতে সাংবাদিক সম্মেলন করে গুলাম নবী আজাদ বলেছেন, “আমার নতুন দলের জন্য উর্দু ও সংস্কৃতে প্রায় ১,৫০০টি নাম আমাদের কাছে পাঠানো হয়েছিল। হিন্দি ও উর্দুর মিশ্রণ হল ‘হিন্দুস্তানি’। আমরা চাই নামটি হোক গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও স্বাধীন।”
এরপরই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করে গুলাম নবী আজাদ বলেছেন, আমাদের নতুন দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি। তিনি প্রকাশ্যে এনেছেন দলীয় পতাকাও। দলীয় পতাকা সম্পর্কে গুলাম নবী আজাদ বলেছেন, “সরিষার রঙ সৃজনশীলতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্দেশ করে, সাদা শান্তি নির্দেশ করে এবং নীল স্বাধীনতা, উন্মুক্ত স্থান, কল্পনা এবং সমুদ্রের গভীরতা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত সীমা নির্দেশ করে।” উল্লেখ্য, চলতি বছরের ২৬ আগস্ট কংগ্রেস ছেড়েছিলেন গুলাম নবী আজাদ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top