News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে গুজরাটে অমিত শাহ; মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা
Image

দু’দিনের সফরে গুজরাটে অমিত শাহ; মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা

আহমেদাবাদ, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দু’দিনের সফরে এখন গুজরাটে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে আহমেদাবাদের মেলদি মাতাজি মন্দিরে পূজার্চনা করে দিনের শুরু করেছেন অমিত শাহ। এরপর একে-একে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন তিনি। এদিন সকালে আহমেদাবাদে ভাদজ সেতুর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং মিলন কেন্দ্র-সমাজ ওয়াড়ির উদ্বোধন করেছেন তিনি।

নবরাত্রি উপলক্ষ্যে এদিন সকালে আহমেদাবাদের মেলদি মাতাজি মন্দিরে পূজার্চনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি ভাদজ সেতুর উদ্বোধন করেছেন, টুইট করে জানান, গান্ধীনগর সংসদীয় নির্বাচনী এলাকার সর্বাত্মক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলাই আমাদের অগ্রাধিকার। ভাদজ ওভারব্রিজের ফলে ট্র্যাফিক ব্যবস্থা আরও মসৃণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আহমেদাবাদেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং মিলন কেন্দ্র-সমাজ ওয়াড়ির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top