News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলের কুল্লুতে খাদে গাড়ি পড়ে মৃত ৭ পর্যটক, আহত কমপক্ষে ১০ জন
Image

হিমাচলের কুল্লুতে খাদে গাড়ি পড়ে মৃত ৭ পর্যটক, আহত কমপক্ষে ১০ জন

কুল্লু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি টেম্পো ট্রাভেলার গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন কুল্লুর জোনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও ৫ জন বাঞ্জারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কুল্লু জেলার বাঞ্জার উপত্যকার ঘিয়াগি এলাকায় ৩০৫-নম্বর জাতীয় সড়কের ওপর।

কুল্লুর পুলিশ সুপার গুরদেব সিং জানিয়েছেন, রবিবার রাতে কুল্লু জেলার বাঞ্জার উপত্যকার ঘিয়াগি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের ও ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত পর্যটকদের বাড়ি রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি ও হরিয়ানাতে। তবে, কারও নাম ও পরিচয় জানা যায়নি। অন্ধকারের মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে ১০ জনকে প্রাণে বাঁচানোর জন্য পুলিশ ও প্রশাসন ও স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুরেন্দর সৌরি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top