ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। এগিয়ে চল সংঘের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর, রবিবার মহালয়ার প্রভাতে সংঘের প্রাঙ্গনে এক প্রাইজমানি হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের ২১ কিমি ও মহিলাদের ১০ কিমি এই ম্যারাথন দৌড়ের সূচনা হবে সকাল ছয়টায়। ম্যারাথন দৌড়ের সূচনা পর্বে ফ্ল্যাগ অফ্ করবেন পদ্মশ্রী তথা রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী ও বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি অর্পিতা সাহা প্রমূখ। দৌড় পর্ব শেষ হওয়ার পর সকাল আটটায় সমাপ্তি তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক। সমগ্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে চল সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত আমন্ত্রণ জানিয়েছেন।

Marathon :এগিয়ে চলো সংঘে রবিবার ম্যারাথন দৌড়
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















