News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Jitendra Chowdhury:ডাবল ইঞ্জিন সরকার ডাবল ব্যর্থতার পরিচয় দিয়েছে ঃ জিতেন্দ্র চৌধুরী
Image

Jitendra Chowdhury:ডাবল ইঞ্জিন সরকার ডাবল ব্যর্থতার পরিচয় দিয়েছে ঃ জিতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ গন্ডাছড়ায়  সিপিআইএমের  উদ্যোগে  কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে নারী পুরুষ নির্বিশেষে গন্ডাছড়া সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল শুরু করে গন্ডাছড়া মোটরস্ট্যান্ড এবং গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চৌমুহনী থেকে বিভিন্ন বাজার পরিক্রমা করে৷ মিছিলে অংশ গ্রহণ করে ভগীরথ পাড়া, ওয়ানাসা পাড়া, জগবন্ধু, উল্টা ছড়া, সরমা, লক্ষীপুর আরো বিভিন্ন পাড়া থেকে৷ মিছিলে উপস্থিত সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক  জিতেন্দ্র চৌধুরী, গন্ডাছড়া মহকুমা সিপিআইএম সম্পাদক ধনঞ্জয়  ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, নারীনেত্রী দশ রানী ত্রিপুরা ও অর্চনা দাস৷ বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব প্রতিশ্রুতি পালনের পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ ডাবল ইঞ্জিন সরকার ডাবল ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷ এই সরকারের আমলের রাজ্যে গণতন্ত্র ভূলুন্ঠিত৷ মানুষের কথা বলার অধিকার এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে৷ রাজ্যের জনগণকে এসব বিষয়ে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান৷ শাসক দল পায়ের তলার মাটি হারিয়ে এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলকে যোগ্য জবাব দিতে সকলকে প্রস্তুত হতে তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top