News Flash

  • Home
  • খেলা
  • Football:দিল্লিতে এস.এম কাপ ফুটবলে ত্রিপুরা দল কোয়ার্টার ফাইনালে
Image

Football:দিল্লিতে এস.এম কাপ ফুটবলে ত্রিপুরা দল কোয়ার্টার ফাইনালে

ত্রিপুরা স্পোর্টস স্কুল – ১০
বাল ভারতী – ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। দিল্লির বাল ভারতী স্কুলকে গোলের মালা পড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। শেষ চারে যেতে ত্রিপুরাকে কড়া লড়াইয়ের সম্মুখিন হতে হবে। কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মনিপুর। সম্ভবত ২৩ সেপ্টেম্বর হবে ম্যাচটি। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। মঙ্গলবার ‘‌বি’ গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা কার্যত ‘‌বোতলবন্দি’ করে রাখলো ‌‌বাল ভারতী স্কুলকে। বিপক্ষ দলের কর্তারা যদি দ্বিতীয়ার্ধে অনুরোধ না করতেন তাহলে হয়তোবা একডজন গোলের উপর করতে পারতো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচ শেষে এমনই বললেন দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা। একঝাঁক নবাগত বালিকা ফুটবলারদের নিয়ে এবছর দল সাজিয়েছিলো বাল ভারতী স্কুল।  শুরুতেই স্পোর্টস স্কুলের ফুটবলারদের গতির কাছে পরাস্ত হয় বাল ভারতী স্কুলের ফুটবলাররা। প্রথমার্ধেই ত্রিপুরা স্পোর্টস স্কুল এগিয়ে যায় ৭-‌০ গোলে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে হ্যাটট্রিক সহ ৪ গোল করে সহ অধিনায়িকা মেরিনা জমাতিয়া। এছাড়া হ্যাটট্রিক করে শ্রেয়া দেব। দুটি গোল করে শিয়ারী ত্রিপুরা। এছাড়া একটি গোল করে লতাতি জমাতিয়া। খেলা শেষে দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যানেজার সুশান্ত দেববর্মা বলেন,”একতরফা খেলেছে মেয়েরা। আমাদের ফুটবলারদের গতির সামনেই বিপক্ষ দল পরাজিত হয়েছে। তবে মনিপুরের বিরুদ্ধে আমাদের আরও ভালো খেলতে হবে সেমিফাইনালের ছাড়পত্র পেতে”।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top