News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • দুর্গোৎসব পাল‌নে এসওপি জারি পাথারকান্দি সার্কল প্রশাসনের
Image

দুর্গোৎসব পাল‌নে এসওপি জারি পাথারকান্দি সার্কল প্রশাসনের

পাথারকান্দি (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে বেশকিছু নিয়ম-নীতি বেঁধে দিয়েছে পাথারকান্দি সার্কল প্রশাসন।

সার্কল অফিসার তথা পাথারকান্দির প্রশাসনিক ম্যাজিস্ট্রেট অর্পিতা দত্তমজুমদার সম্প্রতি তাঁর সরকারি দফতরে এলাকার নাগরিককুল, বিভিন্ন পুজো কমিটির পদাধিকারী, সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিক-কর্মচারী, পুলিশ প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন সহ সংবাদকর্মী‌দের উপস্থিতিতে এক জরু‌রি সভার আয়োজন করেন। ওই সভায় বিস্তারিত আলোচনার পর শারদোৎসব পালন নি‌য়ে সরকা‌রের নির্দিষ্ট এসও‌পি সম্প‌র্কে সবাইকে অবগত করেন সার্কল অফিসার দত্তমজুমদার।

‌তি‌নি জানান, সরকা‌রি নির্দেশিকায় এবার এলাকার প্রতিটি সর্বজনীন পুজো কমিটিকে আগাম সার্কল কার্যালয় থেকে অনুমতি নিতে হবে। পুজো মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য স্থানীয় এপিডিসিএল-এর কার্যালয় থেকে নিতে হবে অনুমতি। পুজোর আগে ব্যস্ততম শহরের ফুটপাত দখলমুক্ত করতে হবে। দর্শনার্থীদের পুজো দেখার জন্য যানজট এড়াতে অষ্টমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন বেলা দুটো থেকে রাত দশটা পর্যন্ত শহরে সবধরনের যান চলাচল বন্ধ রাখা হ‌বে। তাছাড়া পুজোর দিনগুলোতে জরুরিকালীন পরিস্থিতির জন্য মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক বাহিনীদের তৈরি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় অবৈধ মদ যাতে কেউ বিক্রি করতে না পারে তার জন্য বিভিন্ন স্থানে আবগারি বিভাগকে ঘন ঘন অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে বিসর্জন পর্ব সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিসর্জনঘাটে পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করতে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে।

দশমীতে বিসর্জনঘাটে দুর্ঘটনা এড়াতে নৌকা ও অগ্নিনির্বাপক বাহিনীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রতিমা নিরঞ্জনের পর রাবণের কুশপুত্তলিকা দাহ পর্বে এই কুশপুত্তলিকায় কোনওধরনের বাজি-পটকা ব্যবহার না করার জন্যত নি‌ষেধাজ্ঞা জা‌রি করা হয়ে‌ছে। এছাড়া প্রতি‌টি মণ্ডপে সি‌সি ক্যামেরা ও পানীয় জল সহ প্রাথমিক চিকিৎসা সামগ্রী মজুত রাখার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে, পাথারকান্দির সর্বজনীন টাউন কালীবাড়ির সভাপতি রণোজিৎ ধর, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সজল দাস, পূর্ত বিভাগের টেরিটরিয়াল রোড সাবডিভিশনের পুলক দেব, পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জালাল উদ্দিন, বিভিন্ন পুজো কমিটির পক্ষে কৃষ্ণ দেবনাথ, সুরঞ্জন দাস, প্রমুখ। সভার শেষে আসন্ন দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করতে সবার সা‌র্বিক সহযোগিতা কামনা করেছেন সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top