News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Lalchara Panchayat :একাধিক দুর্নীতির অভিযোগে লালছড়া পঞ্চায়েতে তালা
Image

Lalchara Panchayat :একাধিক দুর্নীতির অভিযোগে লালছড়া পঞ্চায়েতে তালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর :  একাধিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ উত্তর জেলার ধর্মনগর মহকুমার লালছড়া পঞ্চায়েতে অফিস গৃহের ভেতরে পঞ্চায়েত সচিব, জিআরএস ও আরপিএম কে রেখে তালা ঝোলাল গ্রামের একটি ক্লাব ’লাতুগাউ পল্লী উন্নয়ন যুব সংঘ’৷ক্লাব সদস্যদের অভিযোগ, রাজ্য এলাকার মানুষের উন্নয়নের জন্য বেহাল রাস্তা সংস্কারের অর্থ বরাদ্দ করলেও কোন কাজ না করিয়ে সম্পূর্ণ টাকা গিলে খেয়েছে পঞ্চায়েতর আরপিএম কেশব ধর সহ ছয় নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত প্রতিনিধি কোয়াজ মিয়াঁ৷
এছাড়াও লালছড়া পঞ্চায়েত অফিসে একটি নতুন পাকা টয়লেট নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হলেও একই কায়দায় পুরনো টয়লেটকে কিছুটা সংস্কার করে নতুন পাকা ট্যাঙ্ক তৈরি না করে কাজ হয়ে গেছে দেখিয়ে টাকা আত্মসাৎ করারও অভিযোগ উঠেছে৷ বহুবার এই বিষয়ে বিস্তারিত জানিয়ে অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্লাব সদস্যদের দাবী৷ এই ঘটনায় লালছড়া পঞ্চায়েতর এক নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আবদুল খালিক পঞ্চায়েতের কাজ কর্মে দুর্নীতি হচ্ছে বলে স্বীকার করেন৷তিনি বলেন,পঞ্চায়েতে কোন কাজ এলে তিনি জানতেই পারেন না৷ এদিকে প্রতিবাদকারী ক্লাব সদস্যদের দাবী, যুবরাজনগর ব্লকের বিডিও স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা না নিলে তারা তাদের পঞ্চায়েত ঘেরাও আন্দোলন চালিয়ে যাবেন৷
প্রায় সাড়ে তিন ঘণ্টা পঞ্চায়েত অফিস তালা বন্ধ অবস্থায় থাকার পর অর্থাৎ বিকেল চারটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন যুবরাজনগর ব্লকের বিডিও অভিজিৎ দাস৷ তিনি এসে পঞ্চায়েত অফিসের তালা খুলে সকলের সাথে বসে কথা বলে বিস্তারিত শুনেন৷ এলাকার উপস্থিত সকলের সাথে কথা বলে তিনি জানান,এই সমস্যা সম্পর্কে তিনি অবগত হয়েছেন৷খুব শীঘ্রই সকল সমস্যা সমাধান করে কাজ শুরু হবে৷এরপর বিডিও এর আশ্বাস পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা আন্দোলন প্রত্যাহার করলে তালা মুক্ত হন পঞ্চায়েতের সকল কর্মকর্তা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top