News Flash

Image

রংজুলি রিজার্ভ ফরেস্টে জবরদখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদ অভিযান

গোয়ালপাড়া (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত রংজুলি রিজার্ভ ফরেস্টে জবরদখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

গৌহাটি হাইকোর্টের এক আদেশের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল থেকে রংজুলি রিজার্ভ ফরেস্টের অধীনে বন বিভাগ গণেশজুলিতে উচ্ছেদ অভিযান চালায়। বন্য প্রাণী, বিশেষ করে বন্য হাতিদের প্রাকৃতিক আবাসস্থল বজায় রাখার জন্য যে কোনও অবৈধ দখল থেকে বনভূমিতে উচ্ছেদ অভিযান চালায় বন দফতর।

এদিন সকাল থেকে রংজুলি ও ধূপধারার বনকর্মীর এক দল দেওশিলা ও আঠিয়াবাড়ি সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে কৃষি খামার থেকে দখলদারদের বাড়িঘর ভেঙে দেওয়ার পাশাপাশি এলাকা থেকে একটি ট্র্যাক্টর, কৃষি সরঞ্জাম, সার, সোলার প্লেট, ফায়ার টেন্ডার সহ বিপুল পরিমাণ জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।

উল্লেখ্য, গণেশজুলি গ্রামে বেদখলকারীরা বনভূমি দখল করে এলাকায় চাষাবাদ শুরু করে। অন্যদিকে, সংরক্ষিত দুটি বনাঞ্চলে অনেকে অবৈধভাবে বনভূমি দখল করে চা, রবার চাষ ছাড়াও কয়লা বাণিজ্য চালিয়েছিল।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top