News Flash

  • Home
  • খেলা
  • Tennis:শেষ এটিপি টুর্নামেন্ট খেলতে লন্ডনে পা রাখলেন ফেডেরার
Image

Tennis:শেষ এটিপি টুর্নামেন্ট খেলতে লন্ডনে পা রাখলেন ফেডেরার

লন্ডন,২০ সেপ্টেম্বর (হি. স.): দীর্ঘ ২৪ বছরের টেনিস কেরিয়ারের ইতি ঘটতে চলেছে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা লেভার কাপের পরই প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নেবেন রজার ফেডেরার। আর সেই কারণে কেরিয়ারের শেষ এটিপি টুর্নামেন্ট খেলতে লন্ডনে পা রাখলেন কিংবদন্তি এই টেনিস তারকা।

আয়োজকরা নেটমাধ্যমে এই ছবি পোস্ট করে লিখেছেন, “লেভার কাপ খেলতে লন্ডনে পা রাখলেন ফেডেরার।” লেভার কাপে রজারের দলে থাকবেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। টিম ইউরোপের হয়ে খেলবেন সুইস কিংবদন্তি। এই দলের কোচ হিসেবে থাকবেন বিয়োর্ন বর্গ। কেরিয়ারের শেষ টুর্নামেন্টে রজারকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী মিরকা, রজারের বাবা-মা এবং তাঁর পরিবারের সদস্যরা।

এই দিন সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রজারের ফিজিক্যাল ট্রেনার পিয়ের পাযানিনি বলেন, “লেভার কাপে শেষ পর্যন্ত খেলতে পারবে কি না, তা নিয়ে অনেকটা সময় ভেবেছে রজার। তার জন্য আমাকে নিয়ে দীর্ঘ সময় বিশেষ অনুশীলন করে বুঝে নেয় শরীর কতটা সঙ্গ দিতে পারবে। সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই রজার এই প্রতিযোগিতায় খেলার বিষয়ে সম্মতি দিয়েছে। আশা করি, সেরা ছন্দেই ওকে দেখা যাবে।” তিনি আরও বলেন, “লেভার কাপে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেডেরার ঠিক করেছে। ওর মতো কিংবদন্তি কোর্টের প্রিয় সতীর্থ এবং প্রতিপক্ষদের সঙ্গে খেলে বিদায় জানাবে প্রিয় খেলাকে, সেটাই তো সকলে দেখতে চান। রজার নিজেও সেটা মনেপ্রাণে চায় বলেই খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটুকু ধকল নেওয়ার ক্ষমতা ও এখনও রয়েছে।”

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top