News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM:ঘিলাতলীতে সিপিএমের দীপ্ত মিছিল হল সাড়ে চার বছর পর
Image

CPIM:ঘিলাতলীতে সিপিএমের দীপ্ত মিছিল হল সাড়ে চার বছর পর

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২০ সেপ্টেম্বর ৷৷ সাড়ে চার বছর পর সিপিএমের মিছিল দেখলো ঘিলাতলী এলাকায়৷ আজ মঙ্গলবার ঘিলাতলী এলাকায় তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে দেশের সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, ও জন জীবনের জরুরী সমস্যা সমাধানে, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভায় পালা বদলের পর এই প্রথমবার ঘিলাতলীতে , সিপিআইএমের এক সারা জাগানো মিছিল ও সভা হয় মঙ্গলবারে৷ রোদ গরম মাথায় নিয়ে বেশ কয়েক কিলোমিটার পথ হেঁটে যায় মিছিল৷এই মিছিল কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ঘিলাতলী অঞ্চল অফিস থেকে বেরিয়ে পুলিন চৌমনী এলাকায় সমাপ্ত ঘটায় দীপ্ত সারা জাগানো মিছিলের৷ মিছিলে পা মেলান তেলিয়ামুড়া সিপিএম মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, লড়াকু নেত্রী গায়ত্রী দত্ত , এবং কৃষক নেতা সুভাষ নাথ, অজয় ঘোষ, ছাত্র নেতা প্রদীপ সরকার, ঘিলাতলি সিপিআইএম অঞ্চল সম্পাদক শংকর দেবনাথ,সুবির সেন সহ অন্যান্যরা৷ বেশ সারা পরে ঘিলাতলী এলাকায়৷ কেননা অনেক দিন পর মানুষের বাঁধভাঙ্গা উচ্চাশ দেখা গেল৷

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top