News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রয়োদশতম দিনে পড়ল ‘ভারত জোড়ো যাত্রা’, উৎসাহ ও উদ্দীপনায় উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব
Image

ত্রয়োদশতম দিনে পড়ল ‘ভারত জোড়ো যাত্রা’, উৎসাহ ও উদ্দীপনায় উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব

আলাপ্পুঝা, ২০ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে ত্রয়োদশতম দিনে পড়ল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। মঙ্গলবার সকালে কেরলের আলাপ্পুঝার চেরথালা থেকে শুরু হয় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ যত এগোচ্ছে, ততই উজ্জীবিত হচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এদিন সকালে পদযাত্রা শুরু হওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, নিজেদের সংকল্পে আমরা অটল। ঘৃণা সর্বদা প্রেম এবং ঐক্যের শক্তির সামনে আত্মসমর্পণ করবেই। হাজার হাজার কংগ্রেস কর্মী-সমর্থকরা এদিনও রাহুলের নেতৃত্বে পদযাত্রায় পা মেলান। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পদযাত্রা চাক্ষুস করেন সাধারণ মানুষজন। প্রসঙ্গত, এযাবৎ ২২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে ‘ভারত জোড়ো যাত্রা’।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top